ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ Logo মাধবপুরের ঐতিহ্যবাহী সোহেল সিনেমা এখন কালের সাক্ষী Logo হাইমচরে ২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার Logo মাধবপুরে শিক্ষকদের বেতন বিবরণী বিতরণ নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপির নেতাকর্মীরা। ভবিষ্যতে তিনি নারায়ণগঞ্জে এলে তা প্রতিহত করার ঘোষণাও দিয়েছেন দলটির স্থানীয় নেতারা।

শনিবার (১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, মহানগর বিএনপির পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ভবিষ্যতে তিনি নারায়ণগঞ্জে আসার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানকে নিয়ে কেউ অবমাননাকর মন্তব্য করলে তা মেনে নেওয়া হবে না। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর অতীত পেশাগত জীবন নিয়েও দাবি করেন বিএনপির এই নেতা।

ফতেহ মোহাম্মদ রেজা রিপন দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী একসময় আরএফএলে সেলস এক্সিকিউটিভ হিসেবে চাকরি করতেন। এ-সংক্রান্ত ছবি তার কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।

বিক্ষোভ সমাবেশে বক্তারা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন এবং তার বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে নারায়ণগঞ্জে তার কোনো কর্মসূচি বা উপস্থিতি বিএনপি নেতাকর্মীরা মেনে নেবেন না বলে ঘোষণা দেন।

তবে বিএনপির নেতাদের এসব বক্তব্যের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২

error:

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

আপডেট সময় ০৯:১৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬