ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ লাখাইয়ে তেঘরিয়া গ্রামে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫ Logo মাধবপুরের আন্দিউড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা Logo মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালদ্বীপ বিএনপির দোয়া ও আলোচনা সভা Logo মালদ্বীপে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিএনপির দোয়া ও আলোচনা সভা Logo মাধবপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন Logo বিজয়নগরে ৯৫৮ বোতল ইস্কফ জব্দ করেছে বিজিবি Logo লাখাইয়ে সাপের কামড়ে ১৪ বছরের কিশোরীর মৃত্যু, অ্যান্টিভেনম না থাকায় ক্ষোভ Logo কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ Logo গাঁজা সেবন ও স্ত্রীকে প্রহারের অভিযোগে বাহুবলে যুবকের ৮ মাসের কারাদণ্ড

বিজয়নগরে ৯৫৮ বোতল ইস্কফ জব্দ করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইস্কফ জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। রোববার (১৬ আগস্ট) ভোরে উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীন সিংগারবিল বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০১৬/এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়।

এ সময় ৮ থেকে ৯ জন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবির টহলদল তাদের ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাথায় থাকা বস্তাগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ৮টি চটের বস্তা উদ্ধার করে বিজিবি। বস্তাগুলোর ভেতরে কার্টনের মধ্যে কসটেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় মোট ৯৫৮ বোতল ইস্কফ পাওয়া যায়।

বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্যের মালিকানা কেউ দাবি করেনি। বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে ধ্বংসের জন্য মাদকদ্রব্যগুলো ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ লাখাইয়ে তেঘরিয়া গ্রামে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

error:

বিজয়নগরে ৯৫৮ বোতল ইস্কফ জব্দ করেছে বিজিবি

আপডেট সময় ১০:০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬