ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানিকপুরে যুবসমাজের হাতে ২৮ পিস ইয়াবাসহ জাকির আটক, মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি Logo জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর Logo শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ Logo পুলিশে বড় রদবদল: ১৩ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার বদলি ও সংযুক্ত Logo আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোস্তফা কামাল বাবুল Logo মাধবপুরে হাতুড়ে দাঁতের ডাক্তারদের রমরমা ডিডিটি, এফটি ও দুর্বোধ্য ডিগ্রির আড়ালে চিকিৎসার অভিযোগ Logo দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ: ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার Logo একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন Logo জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে ৭৪ লাখ টাকার বৃত্তি লাভ Logo কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষ দত্ত, স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ নিহত ৫ বাংলাদেশি

মানিকপুরে যুবসমাজের হাতে ২৮ পিস ইয়াবাসহ জাকির আটক, মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মানিকপুর এলাকায় ২৮ পিস ইয়াবাসহ জাকির নামের এক যুবককে আটক করে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী। পরে তাকে মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় মানিকপুর এলাকায় এই ঘটনা ঘটে। আটক জাকির উপজেলার সুন্দরপুর গ্রামের মো. কাদির মিয়ার ছেলে।

স্থানীয়দের দাবি, জাকিরের বসতঘর থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। মাধবপুর থানার এএসআই মামুন জানান, জাকিরকে ২৮ পিস ইয়াবাসহ আটকের পর থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে এলাকার সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা মাদকের বিরুদ্ধে আরও জোরদার অভিযান দাবি করে বলেছেন, খুচরা ব্যবসায়ীদের পাশাপাশি মাদক ব্যবসার মূল হোতাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তরুণ সমাজকে রক্ষায় প্রশাসন ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টার ওপরও তারা জোর দেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মানিকপুরে যুবসমাজের হাতে ২৮ পিস ইয়াবাসহ জাকির আটক, মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি

error:

আপডেট সময় ০১:১৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬