
পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক শামছুউদ্দীন এবং ইউনিয়ন পরিদর্শক সৈয়দ আহমেদ। এ ছাড়া সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন ইউনিয়নের সমাজকর্মী ও স্থানীয় সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেন। হুইলচেয়ার পাওয়া ব্যক্তিরা হলেন—ছালেকা খাতুন, জান্নাত আক্তার, মাহিরা হোসাইন, প্রবাস চন্দ্র দেব ও ছকিনা।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। তারা বলেন, চলাচলে প্রতিবন্ধকতার মধ্যে থাকা মানুষের জন্য হুইলচেয়ার অত্যন্ত প্রয়োজনীয়। এমন সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি আনবে।
বাংলার খবর ডেস্ক : 
























