ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালনের নির্দেশ Logo লাখাইয়ে পিকআপ-টমটম সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, আহত ৪ Logo হবিগঞ্জে বনাঞ্চলের গাছ চুরির মামলা: বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ আসামি ৬২ Logo সাতছড়িতে মাটির নিচে পিস্তল-ম্যাগাজিন-গুলিসহ অস্ত্র উদ্ধার Logo ক্যান্সারে আক্রান্ত আবু সুফিয়ানের চিকিৎসার খরচ জোগাতে পরিবারের হিমশিম Logo লাখাইয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ Logo মানিকপুরে যুবসমাজের হাতে ২৮ পিস ইয়াবাসহ জাকির আটক, মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি Logo জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর Logo শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ Logo পুলিশে বড় রদবদল: ১৩ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার বদলি ও সংযুক্ত

সাতছড়িতে মাটির নিচে পিস্তল-ম্যাগাজিন-গুলিসহ অস্ত্র উদ্ধার

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:হবিগঞ্জের সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি এলাকা থেকে ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও বিভিন্ন ধরনের ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সীমান্ত পিলার ১৯৭৮ থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও বিভিন্ন ধরনের ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবির প্রাথমিক ধারণা, ডাকাতি কিংবা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা অস্ত্র ও গোলাবারুদগুলো দুর্গম ওই এলাকায় লুকিয়ে রেখেছিল। তবে অস্ত্রগুলোর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে। একই সঙ্গে এসব অস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও তৎপরতা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালনের নির্দেশ

error:

সাতছড়িতে মাটির নিচে পিস্তল-ম্যাগাজিন-গুলিসহ অস্ত্র উদ্ধার

আপডেট সময় ১২:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬