ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার Logo মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ Logo নিজ অর্থায়নে উন্নয়ন কাজে প্রশংসিত মীর ইব্রাহিম মিয়া Logo শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার Logo চুনারুঘাটের শালটিলা বন বিটে ২৫ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণ Logo চুনারুঘাটে অভিযানে গ্রেপ্তার মাদক মামলার আসামি ফিরোজ মিয়া Logo সংসদে মাধবপুর-চুনারুঘাটের উন্নয়ন দাবিতে সোচ্চার এমপি ফয়সল, চৌমুহনী রাবার ড্যাম পুনরায় চালুর আহ্বান Logo মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি Logo হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ ধসের ঘটনায় আদালতের নির্দেশ

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে ৭৫ হাজার টাকা জরিমানা, বিনষ্ট ৩০০ ফুট পাইপ

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৩০০ ফুট পাইপ ও একটি মেশিন বিনষ্ট করা হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার মিরাশি ইউনিয়নের নালমুখ বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমতি ছাড়া মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে আলী সায়েদ নামের এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। পাশাপাশি সেখানে থাকা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ২০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।

পরে দারাগাঁও টি এস্টেট সংলগ্ন দারাগাঁও গ্রামের একটি ছড়া থেকে অবৈধভাবে মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে দেখা যায়, এক ব্যক্তি বালু উত্তোলনের মেশিন ও পাইপ গুছিয়ে নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে তিনি ছড়ার ভেতর দিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যান।

পরে ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়। এছাড়া মেশিন ও পাইপ পরিবহনে ব্যবহৃত একটি টমটম গাড়ি এবং আনুমানিক ১০০ ফুট পাইপ জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে ৭৫ হাজার টাকা জরিমানা, বিনষ্ট ৩০০ ফুট পাইপ

আপডেট সময় ১১:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬