ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার Logo মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ Logo নিজ অর্থায়নে উন্নয়ন কাজে প্রশংসিত মীর ইব্রাহিম মিয়া Logo শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার Logo চুনারুঘাটের শালটিলা বন বিটে ২৫ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণ Logo চুনারুঘাটে অভিযানে গ্রেপ্তার মাদক মামলার আসামি ফিরোজ মিয়া Logo সংসদে মাধবপুর-চুনারুঘাটের উন্নয়ন দাবিতে সোচ্চার এমপি ফয়সল, চৌমুহনী রাবার ড্যাম পুনরায় চালুর আহ্বান Logo মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি Logo হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ ধসের ঘটনায় আদালতের নির্দেশ

চুনারুঘাটে গাছ কাটতে গিয়ে বন বিভাগের হাতে আটক কুখ্যাত গাছ চোর

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুনন্দন সংরক্ষিত বন রেঞ্জের অধীন শালটিলা বন বিটের ফুলছড়ি ক্যাম্প এলাকায় গাছ কাটার সময় জাফর মিলন মুন্ডা (৩২) নামে এক কুখ্যাত গাছ চোরকে আটক করেছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ গাছ চোর চক্র সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রঘুনন্দন সংরক্ষিত বনাঞ্চলে ঘোরাফেরা করে সুযোগ বুঝে বিভিন্ন এলাকা থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছিল। তবে বেশিরভাগ সময়ই তারা আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে শালটিলা বন বিটের কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম সানী ও অন্যান্য বনকর্মীরা ফুলছড়ি ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গাছ কাটার সময় জাফর মিলন মুন্ডাকে হাতেনাতে আটক করা হয়। তবে তার সহযোগী অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক জাফর মিলন মুন্ডা উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাপাই চা বাগান এলাকার দুর্গা মুন্ডার ছেলে। বন বিভাগের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ গাছ চোর চক্রের সঙ্গে জড়িত।

শুক্রবার (১৯ জুন) আটক ব্যক্তিকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার

চুনারুঘাটে গাছ কাটতে গিয়ে বন বিভাগের হাতে আটক কুখ্যাত গাছ চোর

আপডেট সময় ০৮:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬