ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শরীরে বিশেষ কায়দায় আটকানো ২ কেজি গাঁজাসহ যুবক আটক, উদ্ধার করল ৫৫ বিজিবি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে শরীরের সঙ্গে বিশেষ কায়দায় আটকানো প্রায় ২ কেজি গাঁজাসহ আরিফ নামে এক যুবককে আটক করেছে ৫৫ বিজিবির একটি বিশেষ দল।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার আমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আরিফ ময়মনসিংহ জেলার তারাগঞ্জ থানার বাসিন্দা বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ দল আমতলী এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন আরিফকে তল্লাশি করে তার শরীরের সঙ্গে বিশেষ কায়দায় আটকানো অবস্থায় প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

শরীরে বিশেষ কায়দায় আটকানো ২ কেজি গাঁজাসহ যুবক আটক, উদ্ধার করল ৫৫ বিজিবি

আপডেট সময় ০১:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬