ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

চুনারুঘাটে মহিলা দলের নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

চুনারুঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। চুনারুঘাট পৌর শহরের মুসলিম হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রোকসানা আক্তারের সভাপতিত্বে এবং জুবেদা চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম ফয়সল।

সভায় চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আগত শত শত মহিলা দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হাসান, সাবেক পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামসু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদারসহ জাতীয়তাবাদী মহিলা দলের অন্যান্য নেত্রীরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম ফয়সল বলেন, নারীরা বিএনপির শক্তি। ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে মহিলা দলের নেত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে চুনারুঘাট–মাধবপুরকে একটি উন্নত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে চান তিনি।

সভা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

চুনারুঘাটে মহিলা দলের নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬