ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা

হবিগঞ্জ-মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান: ৪৩ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ৪৩ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে একটি ট্রাক, মোটরসাইকেল ও তিনটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল ৯ নভেম্বর রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রাত ৯টার দিকে সন্দেহজনক একটি বালুভর্তি ট্রাক থামানোর সংকেত দিলে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

পরে ট্রাকটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।

এর আগে, ৮ নভেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির টহল দল রাজঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় ফুচকা জব্দ করে। একই বিওপির আরও দুইটি অভিযানে ৩০০ কেজি রাবার, ২১০ প্যাকেট কয়েল, একটি মোটরসাইকেল ও তিনটি বাইসাইকেল আটক করা হয়। এসবের সিজার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা বলে জানা গেছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন,
“উদ্ধারকৃত সব মালামাল ও যানবাহন আইনগত প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলছে। পাশাপাশি চোরাচালান চক্র শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি

error:

হবিগঞ্জ-মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান: ৪৩ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার

আপডেট সময় ০৭:০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫