
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা-এর বিশেষ অভিযানে ১০ কেজি অবৈধ মাদক গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা-ধীন মীর নগর এলাকার একটি বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নূর রহমান (৪৫), পিতা মৃত আঞ্জুম আলী, সাং মীর নগর, ৫ নং আন্দিউরা ইউনিয়ন, মাধবপুর; মোঃ আলী (৪২), পিতা মোঃ ইসরাফিল, সাং কাউতলি, সদর, ব্রাহ্মণবাড়িয়া এবং মোঃ মাসুম (২৫), পিতা মোঃ মিসির আলী, সাং মীর নগর, ৫ নং আন্দিউরা ইউনিয়ন, মাধবপুর।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলার খবর ডেস্ক : 


























