ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

হবিগঞ্জের লাখাইয়ে পৃথক স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ; রণক্ষেত্র দুই গ্রাম, আহত ২২ জন

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকড়ি ও কাশিমপুর গ্রামে পৃথক দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে সংঘটিত এসব ঘটনায় উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন। বর্তমানে এলাকাগুলোতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কাশিমপুর গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে গ্রামের বাবুল মিয়া ও মাসাদুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে মোড়াকড়ি গ্রামে এক শিশুর গায়ে বাইসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দ্বিতীয় সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, আব্দুল আওয়ালের নাতির গায়ে অসাবধানতাবশত একটি বাইসাইকেলের ধাক্কা লাগলে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে মারধর করা হয়। এর জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কাশিমপুর ও মোড়াকড়ি—উভয় গ্রামেই পরিস্থিতি শান্ত থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

হবিগঞ্জের লাখাইয়ে পৃথক স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ; রণক্ষেত্র দুই গ্রাম, আহত ২২ জন

আপডেট সময় ১০:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬