ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা

হবিগঞ্জে বিজিবির ৩ দিনের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ, হবিগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে তিন দিনে ৭০ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, গত ২৫ জুলাই ভোরে মাধবপুর উপজেলার জগদীশপুর সীমান্ত এলাকায় বিশেষ তল্লাশি চালিয়ে প্রায় ১৩৩৯ কেজি জিরা, ৫৪০০ কেজি ফুচকা, বিস্কুট, চকলেট, আয়ুর্বেদিক ট্যাবলেট, আতশবাজি ও সিগারেটসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।

অভিযানের অংশ হিসেবে সাতছড়ি ও গুইবিল সীমান্ত থেকে ২২৯টি ভারতীয় শাড়ি ও ৬টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা। একই সময় তেলিয়াপাড়া এলাকা থেকে ৬ বোতল ভারতীয় বিয়ারও উদ্ধার করা হয়।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলবে। জব্দকৃত মালামাল যথাযথভাবে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, চলতি জুলাই মাসে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন ইতিমধ্যেই প্রায় ৩ কোটি ৫ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি

error:

হবিগঞ্জে বিজিবির ৩ দিনের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় ০২:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫