ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ আটক ২

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন মো. আল আমিন মিয়া ও মো. বীর বাহাদুর।

উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি (পশ্চিম) গ্রামে এক অভিযানে তাদের আটক করা হয়।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মো. জাহিদুল হকের দিকনির্দেশনায় এসআই প্রণয় কুমার সরকার, এসআই জাহাঙ্গীর আলম ও এসআই মুন্না মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল আল আমিনের বসতঘরে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মোড়াকরি গ্রামের ছোয়াব মিয়ার ছেলে মো. আল আমিন মিয়া (৩৫) ও লাফু মিয়ার ছেলে মো. বীর বাহাদুর (২৬)।

পুলিশ জানায়, আটক আল আমিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগে মাদক সংক্রান্ত ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আরও একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

লাখাই থানার ওসি মো. জাহিদুল হক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে হলে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিক ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ আটক ২

আপডেট সময় ১০:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬