ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

মাধবপুরে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান: তিনজনের কারাদণ্ড ও জরিমানা

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার (ফতেহগাজী মাজার) এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সাজাপ্রাপ্তরা হলেন— বাখরনগর গ্রামের মো. টেনু মিয়া (৫০), রাজাপুর গ্রামের কামাল (৫০) এবং বানিয়াচং উপজেলার কুতুবখানী গ্রামের মো. জসিম উদ্দিন (৩৭)।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হবিগঞ্জ কার্যালয়ের পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে ও উপ-পরিদর্শক মীরা রানীর উপস্থিতিতে গাঁজা সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্টে প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

মাধবপুরে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান: তিনজনের কারাদণ্ড ও জরিমানা

আপডেট সময় ০৬:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫