ঢাকা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হবিগঞ্জে বিজিবি-র‍্যাব যৌথ অভিযানে ভারতীয় পণ্যসহ ৫ জন গ্রেফতার

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের যৌথ অভিযানে অভিনব কায়দায় লাকড়ির নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে হবিগঞ্জ সদর থানাধীন লস্করপুর গ্রামে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। সিলেট থেকে ঢাকাগামী দুটি পিকআপ তল্লাশি করলে লাকড়ির আড়ালে লুকানো ভারতীয় জিরা, অরিও বিস্কুট, কিটক্যাট, স্নিকার, ডেইরি মিল্ক, পার্ক, বেঞ্জো ও মাঞ্চসহ বিভিন্ন চকলেট জব্দ করা হয়। এ সময় দুটি পিকআপও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত পাঁচজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত পণ্য ও গাড়ির আনুমানিক সিজার মূল্য ২০ লাখ টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালানরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং র‍্যাবের সঙ্গে যৌথভাবে এই সফল অভিযান চালানো হয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

error:

হবিগঞ্জে বিজিবি-র‍্যাব যৌথ অভিযানে ভারতীয় পণ্যসহ ৫ জন গ্রেফতার

আপডেট সময় ০৯:৪২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫