ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

মাধবপুর ও শ্রীমঙ্গলে বিজিবির পৃথক অভিযান: বিপুল ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী তেলিয়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে অভিযান চালিয়ে শূন্য লাইনের কাছের ঝোপঝাড় থেকে ৭৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

অন্যদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী ও সিন্দুরখান বিওপি’র টহলদল একই রাতে বিদ্যাবিল ও কুঞ্জবন এলাকায় পৃথক দুইটি অভিযানে ৪৭ বোতল ভারতীয় মদ এবং ২ কেজি গাঁজা জব্দ করে।

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, “জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম চলছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমন অভিযান আরও জোরদার করা হয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

মাধবপুর ও শ্রীমঙ্গলে বিজিবির পৃথক অভিযান: বিপুল ভারতীয় মাদকদ্রব্য জব্দ

আপডেট সময় ০৩:২১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫