ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২৪ ঘণ্টায় ৫৫ বিজিবির পৃথক অভিযানে অর্ধকোটি টাকার চোরাই মালামাল ও মাদক জব্দ, আটক ১ Logo কারাগারে ‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক মুজিব পরদেশী Logo লাখাইয়ে পৈতৃক ভিটার বিরোধে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ Logo লাখাইয়ের পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন Logo মাধবপুরে সোনাই নদীতে ময়লার স্তুপ, দূষণে হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য Logo পরকীয়ার অভিযোগে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া Logo হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo কালাউক বাজারে নৈশপ্রহরীদের মধ্যে পোশাক ও আইডি কার্ড বিতরণ Logo লাখাইয়ে স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নাটকীয়তা Logo মাধবপুরের ঝুঁকিপূর্ণ সেতু: দ্রুত সংস্কার না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা

হেলিকপ্টার দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:

৪ দিনের সফরে কেরলে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তিরুবনন্তপুরমের প্রমাদম স্টেডিয়ামে অবতরণের সময় হেলিপ্যাডের একটি অংশ ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, অবতরণের সময় হেলিকপ্টারটি ভারসাম্য হারিয়ে ফেলে। তবে ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা কর্মীরা দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন এবং হেলিকপ্টারটি নিরাপদ স্থানে সরিয়ে নেন।

অধিকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টারটি অবতরণের পরপরই হেলিপ্যাডের একাংশ ভেঙে পড়ে এবং অতিরিক্ত ভারে পিছনের অংশ খানিকটা নিচে ঢুকে যায়। সৌভাগ্যবশত রাষ্ট্রপতি ও অন্যান্য যাত্রীদের কেউ আহত হননি।

কেরলে রাষ্ট্রপতি মুর্মুর এ সফরে বুধবার (২২ অক্টোবর) তিনি শবরীমালা মন্দিরে ভগবান আয়াপ্পার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় ৫৫ বিজিবির পৃথক অভিযানে অর্ধকোটি টাকার চোরাই মালামাল ও মাদক জব্দ, আটক ১

error:

হেলিকপ্টার দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি

আপডেট সময় ০৮:০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫