ঢাকা ১২:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২ Logo মোদির সঙ্গে আজ বৈঠকে পুতিন, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করছে ফিফা

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল শেষে আর্জেন্টিনা জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার আচরণ নিয়ে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফাইনাল ম্যাচের বিভিন্ন ঘটনা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিফা ম্যাচ রেফারির প্রতিবেদন, অফিসিয়াল ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট প্রমাণাদি বিশ্লেষণ করে তদন্ত পরিচালনা করবে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তদন্তের আওতায় রয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে সহিংস আচরণের অভিযোগে তিনি লাল কার্ড দেখেন। এছাড়া নাহুয়েল মোলিনার বিরুদ্ধেও প্রতিপক্ষের খেলোয়াড়ের প্রতি অসদাচরণের অভিযোগ খতিয়ে দেখা হবে।

আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। ম্যাচ-পরবর্তী পরিস্থিতিতে প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার অভিযোগ তদন্তের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও আর্জেন্টিনা দলের কয়েকজন সদস্যের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, চ্যাম্পিয়ন দলের ট্রফি উদযাপনের সময় তারা ক্রীড়াসুলভ আচরণ প্রদর্শন করেননি। এ বিষয়টিও তদন্তের অংশ হিসেবে বিবেচনা করা হবে।

ফিফা জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে কোনো ধরনের সম্ভাব্য শাস্তি সম্পর্কে মন্তব্য করা হবে না। শৃঙ্খলাবিষয়ক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত প্রকাশ করা হবে। পুরো প্রক্রিয়া শেষ হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ

error:

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করছে ফিফা

আপডেট সময় ১১:৪৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬