ঢাকা ১২:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২ Logo মোদির সঙ্গে আজ বৈঠকে পুতিন, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা

আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারের দাবিতে ২৩ মিলিয়নের বেশি গণস্বাক্ষর

বিশ্বকাপ ফাইনালে রেফারিং নিয়ে বিতর্কের জেরে আর্জেন্টিনাকে আন্তর্জাতিক ফুটবল থেকে আজীবন বহিষ্কারের দাবিতে অনলাইন গণস্বাক্ষর কর্মসূচিতে ২ কোটি ৩৩ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ‘Leave, Argentina’ শিরোনামের এই পিটিশনে এখন পর্যন্ত মোট ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮টি স্বাক্ষর জমা পড়েছে। এতে ফিফা ও ম্যাচ পরিচালনাকারী রেফারির বিরুদ্ধে আর্জেন্টিনা এবং দলটির অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

পিটিশনের আয়োজকদের দাবি, যদি আগেই বিজয়ী নির্ধারণ করা থাকে, তাহলে প্রতিযোগিতার কোনো অর্থ থাকে না। সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।

প্রাথমিকভাবে ৫০ লাখ স্বাক্ষরের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই উদ্যোগ অল্প সময়ের মধ্যেই ২ কোটির বেশি স্বাক্ষর অতিক্রম করে। আয়োজকদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে বড় অনলাইন গণস্বাক্ষর কর্মসূচিগুলোর একটি।

বিশ্বকাপের ফাইনালে স্পেন অতিরিক্ত সময়ে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়। ম্যাচটিতে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া এবং স্পেনের দুটি গোল বাতিল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এদিকে টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ ও আক্রমণাত্মক ফুটবল নিয়েও ফুটবলপ্রেমীদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সেই ক্ষোভ থেকেই এই গণস্বাক্ষর কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে বলে আয়োজকদের দাবি।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। আর্জেন্টিনাকে নিষিদ্ধ করার মতো কোনো সিদ্ধান্তও ফিফার পক্ষ থেকে জানানো হয়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ

error:

আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারের দাবিতে ২৩ মিলিয়নের বেশি গণস্বাক্ষর

আপডেট সময় ০৮:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬