ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, বিতরণে স্বচ্ছতার ওপর গুরুত্ব Logo ভারত থেকে বাংলাদেশে এলো রেলের ১৮টি নতুন কোচ, আসছে আরও ১৮২টি Logo মাধবপুরে স্কুলছাত্রী তাহমিনা নিখোঁজের এক মাস, এখনো মেলেনি সন্ধান Logo যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ Logo দুর্গাপূজা অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির বিজয়ের প্রতীক: হীরেশ ভট্টাচার্য হিরো Logo চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব Logo লাখাইয়ে চেক ডিজঅনার মামলায় ২০ লাখ টাকা জরিমানাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার Logo ফেক আইডি খুলে অপপ্রচার, লাখাইয়ে সালিশে ক্ষমা চাইল অভিযুক্তের পরিবার Logo দুর্গাপূজায় সারা দেশে বিশেষ নিরাপত্তা, দায়িত্বে এসআরবির ৬ হাজারের বেশি সদস্য Logo নাসিরনগরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্গাপূজার উপহার বিতরণ

লাখাইয়ে পৈতৃক ভিটার বিরোধে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহ গ্রামে পৈতৃক জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে লাভলী আক্তার (১৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো চাচা হাজী জানে আলমের বিরুদ্ধে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার সিংহ গ্রামে এ ঘটনা ঘটে। আহত লাভলী আক্তার ওই গ্রামের মৃত জামাল মিয়ার মেয়ে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, লাভলী আক্তারের স্বামী রায়েল পশ্চিম সিংহ গ্রামের বাসিন্দা এবং বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। স্বামী বিদেশে থাকায় লাভলী আক্তার তাঁর মায়ের সঙ্গে পৈতৃক বাড়িতে বসবাস করে আসছিলেন।

লাভলীর মা অভিযোগ করে বলেন, তাঁর স্বামী মারা যাওয়ার পর থেকে তাঁদের বসতবাড়ির পৈতৃক জায়গা প্রতিবেশী চাচাতো দেবর হাজী জানে আলম জবরদখল করে রেখেছেন। মঙ্গলবার বিকেলে ওই জায়গা-জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাজী জানে আলম ক্ষিপ্ত হয়ে তাঁর মেয়ে লাভলী আক্তারের ওপর চড়াও হন এবং তাঁকে মারধর করে আহত করেন।

ঘটনার পর স্থানীয়রা আহত লাভলী আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাজী জানে আলমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, বিতরণে স্বচ্ছতার ওপর গুরুত্ব

error:

লাখাইয়ে পৈতৃক ভিটার বিরোধে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ

আপডেট সময় ১০:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬