ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo কালাউক বাজারে নৈশপ্রহরীদের মধ্যে পোশাক ও আইডি কার্ড বিতরণ Logo লাখাইয়ে স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নাটকীয়তা Logo মাধবপুরের ঝুঁকিপূর্ণ সেতু: দ্রুত সংস্কার না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা Logo সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে চরম ভোগান্তি, দ্রুত পুনর্নির্মাণের দাবি Logo দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে শিপ্রা রায়, ছাতিয়াইনে সংবর্ধনা Logo সাতছড়ি জাতীয় উদ্যানে সেগুন গাছ চুরির ঘটনায় পাঁচ বনকর্মী বরখাস্তের নির্দেশ Logo লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

কালাউক বাজারে নৈশপ্রহরীদের মধ্যে পোশাক ও আইডি কার্ড বিতরণ

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী কালাউক বাজারের নৈশপ্রহরীদের মধ্যে নৈশকালীন পোশাক ও অফিসিয়াল পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করেছে কালাউক বাজার ব্যবসায়ী ও মালিক কল্যাণ সমিতি। বাজারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

পোশাক ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাউক বাজার ব্যবসায়ী ও মালিক কল্যাণ সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রানা আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক, অর্থ সম্পাদক তফসির মিয়াসহ বাজারের ব্যবসায়ী ও সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক বলেন, বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি আরও জোরদার করা হবে। নৈশপ্রহরীদের কল্যাণে কাজ করার পাশাপাশি বাজারের শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সমিতি সর্বদা আন্তরিক থাকবে।

এ সময় উপস্থিত ব্যবসায়ীরা সমিতির এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, নৈশপ্রহরীদের নির্দিষ্ট পোশাক ও পরিচয়পত্র প্রদানের মাধ্যমে বাজারের নৈশকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও সুশৃঙ্খল হবে বলে তারা আশা করছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

error:

কালাউক বাজারে নৈশপ্রহরীদের মধ্যে পোশাক ও আইডি কার্ড বিতরণ

আপডেট সময় ১১:৪৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬