ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির Logo কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস

বিশ্বমঞ্চে মাধবপুরের কৃতি সন্তান রাবাব ফাতিমা, আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

মো. আইয়ুব খান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া চৌধুরী বাড়ির কৃতি সন্তান রাবাব ফাতিমা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছেন। জাতিসংঘের মহাসচিব তাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (UNAMA)-এর প্রধান এবং আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি (Special Representative of the Secretary-General) হিসেবে নিয়োগ দিয়েছেন।

বর্তমানে তিনি জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল (Under-Secretary-General) পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। কূটনীতি, মানবিক সহায়তা, শান্তিরক্ষা, নারী নেতৃত্ব এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

রাবাব ফাতিমা ১৯৯০-এর দশকে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি জাপান, চীন, ভারত এবং জাতিসংঘে বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন দক্ষ কূটনীতিক হিসেবে সুনাম অর্জন করেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, নারী ক্ষমতায়ন এবং শান্তি প্রতিষ্ঠার মতো বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেন। পরবর্তীতে তিনি জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল হিসেবে উন্নয়ন ও স্বল্পোন্নত দেশ-সংক্রান্ত দায়িত্ব পালন করেন।

সাম্প্রতিক এই নিয়োগের মাধ্যমে তিনি আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম, শান্তি উদ্যোগ এবং রাজনৈতিক সংলাপ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেবেন। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এ নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

রাবাব ফাতিমার এই অর্জনে মাধবপুরসহ হবিগঞ্জ জেলায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের মতে, তার এ সাফল্য শুধু মাধবপুর বা হবিগঞ্জের নয়, সমগ্র বাংলাদেশের জন্য গর্বের বিষয়। তরুণ প্রজন্মের জন্যও এটি অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

রাবাব ফাতিমার চাচাতো ভাই ও মাধবপুর উপজেলা বিএনপির নেতা সুমন চৌধুরী বলেন, “আমাদের পরিবারের জন্য এটি অত্যন্ত গর্বের। মাধবপুরের সন্তান আজ বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। আমরা তার সাফল্য কামনা করি এবং বিশ্বাস করি তিনি দক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালন করবেন।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ

error:

বিশ্বমঞ্চে মাধবপুরের কৃতি সন্তান রাবাব ফাতিমা, আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

আপডেট সময় ১১:১৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬