ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কারাগারে ‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক মুজিব পরদেশী Logo লাখাইয়ে পৈতৃক ভিটার বিরোধে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ Logo লাখাইয়ের পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন Logo মাধবপুরে সোনাই নদীতে ময়লার স্তুপ, দূষণে হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য Logo পরকীয়ার অভিযোগে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া Logo হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo কালাউক বাজারে নৈশপ্রহরীদের মধ্যে পোশাক ও আইডি কার্ড বিতরণ Logo লাখাইয়ে স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নাটকীয়তা Logo মাধবপুরের ঝুঁকিপূর্ণ সেতু: দ্রুত সংস্কার না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা Logo সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে চরম ভোগান্তি, দ্রুত পুনর্নির্মাণের দাবি

লাখাইয়ের পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন

পারভেজ হাসান,লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ ‘ফোর্স মোবিলাইজেশন’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কৌশলগত ও জনবহুল এলাকায় পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টা থেকে লাখাই থানার আওতাধীন কালাউক বাজার, বুল্লা বাজার, বামৈ ও মুড়াকরি এলাকায় ধারাবাহিকভাবে ফোর্স মোবিলাইজেশন পরিচালনা করা হয়। একই উদ্দেশ্যে কার্যক্রম পরিচালিত হলেও কৌশলগত কারণে একেক এলাকায় একেক সময়ে পুলিশের বিশেষ উপস্থিতি ও টহল কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

স্থানীয় থানা পুলিশ জানায়, সাধারণ মানুষের নিরাপত্তা সুসংহত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই এ মোবিলাইজেশনের মূল উদ্দেশ্য।

পুলিশের বিশেষ উপস্থিতি ও টহল কার্যক্রমের সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সন্ধ্যা ৭টায় পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন কার্যক্রম শেষ হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

কারাগারে ‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক মুজিব পরদেশী

error:

লাখাইয়ের পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন

আপডেট সময় ১০:২৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬