ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল Logo মাধবপুরে সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু Logo লাখাইয়ে মিনিবাসের ধাক্কায় দুমড়েমুচড়ে মিশুক, আহত ২ Logo মাধবপুরে সংরক্ষিত বন থেকে গাছ চুরি, ট্রাক্টরসহ আটক ২ Logo লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মালবাহী পিকআপ, আহত ৩ Logo লাখাইয়ে বিলে বিষ প্রয়োগের অভিযোগ, ১৫-২০ লাখ টাকার মাছ নিধন Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এস.এফ.এ.এম. শাহজাহান Logo মালদ্বীপে সংবর্ধিত ফেনী জেলা বিএনপির দুই নেতা Logo নাসিরনগরে পুঁটি মাছের চ্যাপা শুঁটকি শিল্পে সম্ভাবনা, প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা Logo চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

শিক্ষকদের বাড়িভাড়া হচ্ছে ১৫ শতাংশ, দেওয়া হবে দুই ধাপে

বাংলার খবর ডেস্ক:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ আন্দোলনের পর বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই সুবিধা দুই ধাপে প্রদান করা হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে অংশ নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ও দুইজন শিক্ষক নেতা জানিয়েছেন, চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া পাবেন। বাকি সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছরে কার্যকর হবে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে, ২০ শতাংশ বাড়িভাড়া ও তিন দফা দাবিতে রাজধানীর শহীদ মিনারে টানা ১০ দিন ধরে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক হলেও তারা দাবি পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

জনপ্রিয় সংবাদ

উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল

error:

শিক্ষকদের বাড়িভাড়া হচ্ছে ১৫ শতাংশ, দেওয়া হবে দুই ধাপে

আপডেট সময় ০৩:৫১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫