ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

হবিগঞ্জ-৪ প্রার্থীর গাড়িতে ইট নিক্ষেপ মানসিক প্রতিবন্ধীর সম্পৃক্ততা সন্দেহ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুখলিছুর রহমানের গাড়িতে ইট নিক্ষেপের ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়—এমন প্রাথমিক ধারণা পাওয়া গেছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।

এ ঘটনায় প্রাথমিকভাবে যাকে সনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি মানসিক ও বাক প্রতিবন্ধী বলে জানা গেছে। তার নাম সেলিম খান (৩০)। তিনি উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের হারুন খানের ছেলে।

পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সোমবার রাতে মাওলানা মুখলিছুর রহমান রাজাপুর এলাকায় একটি উঠান বৈঠকে অংশ নিচ্ছিলেন। বৈঠক চলাকালে অজ্ঞাত ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে গাড়ির কাচ ভেঙে যায়।

বহরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নাহিদ হোসাইন বলেন, “আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।”

মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

হবিগঞ্জ-৪ প্রার্থীর গাড়িতে ইট নিক্ষেপ মানসিক প্রতিবন্ধীর সম্পৃক্ততা সন্দেহ

আপডেট সময় ১১:৪৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫