ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রাজধানীতে মব তৈরি করে চাঁদাবাজি, সমন্বয়কসহ ৪ জন গ্রেফতার

বাংলার খবর ডেস্ক:ঢাকার মোহাম্মদপুরে মব তৈরি করে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে বসিলা হাউজিং সিটি এলাকার একটি বেসরকারি ক্লিনিকে চাঁদা দাবি করার সময় তাদের হাতেনাতে ধরা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭) এবং আবু সুফিয়ান (২৯)। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানা শাখার পদধারী নেতা।

স্থানীয়রা জানান, সেদিন সন্ধ্যায় “সেফ হাসপাতাল” নামের একটি প্রতিষ্ঠানে একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে অভিযুক্তরা মালিকের কাছে চাঁদা দাবি করে। একপর্যায়ে তারা মব তৈরি করে বিশৃঙ্খলার চেষ্টা চালায়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ সেনাবাহিনীকে ফোন করলে সেনা সদস্যরা এসে চারজনকে আটক করে থানায় হস্তান্তর করে।

হাসপাতাল মালিক শিল্পী আক্তার বলেন, “আমার প্রতিষ্ঠানে কয়েকজন সমন্বয়ক পরিচয়ে এসে আমাকে এবং আমার ছেলেকে বারবার চাঁদা দেওয়ার জন্য চাপ দেয়। আমি অস্বীকৃতি জানালে তারা আরও লোকজন নিয়ে আসে। পরে সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে অভিযুক্তদের ধরে ফেলে।”

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক বলেন, “আটক চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। এদের মধ্যে সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বির নামে পূর্বেও চাঁদাবাজির মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

error:

রাজধানীতে মব তৈরি করে চাঁদাবাজি, সমন্বয়কসহ ৪ জন গ্রেফতার

আপডেট সময় ০৪:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫