
মোঃ সুমন মিয়া, বাহুবল প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলে মাদক সেবন করে প্রকাশ্যে উচ্ছৃঙ্খল আচরণ ও হট্টগোল করার দায়ে ইছব আলী (পিতা: ইউনুস মিয়া) নামে এক ব্যক্তিকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সাজাপ্রাপ্ত ইছব আলী উপজেলার উত্তরসুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় মাদক সেবন করে হট্টগোল ও উচ্ছৃঙ্খল আচরণের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এ সাজা দেওয়া হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 



















