ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয় Logo বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ Logo মাধবপুরে বন বিভাগের ছড়ায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo বালির নিচে লুকিয়ে ভারতীয় শাড়ি-কসমেটিকস, মদ ও গাঁজা Logo বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিল্লাল গ্রেপ্তার Logo মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ

বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলাল মহালদারসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় ১৭১ বস্তা জিরাসহ ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

আটক হেলাল মহালদার হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও পশ্চিম জয়পুর গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে। অপর আটক ব্যক্তি বেলাল মিয়া একই উপজেলার মামদনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নিলামে কেনা ১৭১ বস্তা জিরা ট্রাকে করে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে নেওয়ার সময় তিতারকোনা এলাকায় পৌঁছালে ট্রাকটি হেলালের বাবার মালিকানাধীন একটি পেট্রোল পাম্পের পেছনে নিয়ে আটকে রাখা হয়। পরে জিরার মালিক মো. ওবায়দুল্লাহকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ।

বিষয়টি থানায় জানানো হলে বাহুবল মডেল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদারের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে হেলাল ও বেলালকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে ভুগলী এলাকা থেকে জিরাসহ ট্রাকটি উদ্ধার করা হয়।

বাহুবল মডেল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয়

error:

বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২

আপডেট সময় ০৪:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬