
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে খলিলুর রহমান উজ্জল নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শফিয়াবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইয়াবা সেবনের পর উশৃঙ্খল আচরণ করার অভিযোগে খলিলুর রহমান উজ্জলকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ বলেন, মাদক সেবন এবং এর মাধ্যমে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টি ও উশৃঙ্খল আচরণের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
বাংলার খবর ডেস্ক : 













