ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জের লাখাইয়ে পৃথক স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ; রণক্ষেত্র দুই গ্রাম, আহত ২২ জন Logo মাধবপুরে ট্রাক্টরের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু Logo রেমা-কালেঙ্গা বনে ট্রাক্টরসহ গাছ আটক, ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে Logo শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা নিয়ে সভা Logo বুধবার সরকারি দলের সংসদীয় সভা, এমপিদের উপস্থিত থাকার নির্দেশ Logo ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর Logo ভারতে গ্রেপ্তার হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি Logo মাধবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত Logo সৌদিতে আবাসিক ভবনে মিসাইলের আঘাত, বাংলাদেশিসহ নিহত ২ Logo লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ আটক ২

মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ করেছে বিজিবি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি। দেশব্যাপী চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করে।

বিজিবি জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে টহলদল একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি চালালে ট্রাকভর্তি ভারতীয় জিরা পাওয়া যায়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকারও বেশি।

সূত্র জানায়, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে চোরাকারবারিরা অভিনব কৌশলে এসব পণ্য পাচারের চেষ্টা করছিল। আটক ট্রাকটি দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “চোরাকারবারীরা যতই কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবি সর্বদা কঠোর অবস্থানে আছে এবং থাকবে। দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় নজরদারি বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

জব্দ করা ট্রাক ও ভারতীয় জিরা আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের লাখাইয়ে পৃথক স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ; রণক্ষেত্র দুই গ্রাম, আহত ২২ জন

error:

মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ করেছে বিজিবি

আপডেট সময় ০৩:৫৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫