ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

সায়হামের ইফতার সামগ্রীতে হাসি ফুটেছে ৪৫ হাজার পরিবারের মুখে

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র রমজান মাস উপলক্ষে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ও দেশের অন্যতম রপ্তানিমুখী শিল্পগোষ্ঠী সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মো. ফয়সলের নির্দেশনায় মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় ব্যাপক পরিসরে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। চলতি রমজানে প্রায় ৪৫ হাজার অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় অনেক নিম্নআয়ের পরিবার রয়েছে যারা দৈনন্দিন সংসার চালাতেই হিমশিম খায়। রমজান ও ঈদকে সামনে রেখে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনা তাদের পক্ষে আরও কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সায়হাম গ্রুপের উদ্যোগে এসব পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। ইফতার সামগ্রীর প্যাকেটে চাল, ডাল, তেল, ছোলা, চিনি ও লবণসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য দেওয়া হচ্ছে।

ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাঘাসুরা গ্রামের সুফিয়া বিবি বলেন, “আমরা অনেকেই আছি যারা কষ্ট করে সংসার চালাই। রমজান মাসে ইফতারির জিনিস কেনাও কঠিন হয়ে যায়। কিন্তু এবার সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল আমাদের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। এতে আমাদের অনেক উপকার হয়েছে।”

সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, “আমরা চাই সমাজে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ুক। মাদকমুক্ত, সুস্থ ও সৌহার্দপূর্ণ পরিবেশে সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে—এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি আরও জানান, সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের নির্দেশনায় এবার মাধবপুর ও চুনারুঘাট উপজেলার প্রায় ৪৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

রোববার সকালে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ করেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। এছাড়া বাঘাসুরা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ইফতার সামগ্রী বিতরণ করেন সায়হাম গ্রুপের নির্বাহী পরিচালক সৈয়দ মো. সেলিম। এ সময় দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

সায়হামের ইফতার সামগ্রীতে হাসি ফুটেছে ৪৫ হাজার পরিবারের মুখে

আপডেট সময় ০৫:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬