ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরের ঐতিহ্যবাহী সোহেল সিনেমা এখন কালের সাক্ষী Logo হাইমচরে ২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার Logo মাধবপুরে শিক্ষকদের বেতন বিবরণী বিতরণ নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মাধবপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদক মামলায় আদালতের দেওয়া সাজা থেকে বাঁচতে দীর্ঘদিন পলাতক ছিলেন দুই আসামি। অবশেষে পুলিশের ধারাবাহিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ও সোমবার পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত এই দুই আসামিকে আটক করে মাধবপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—আলীনগর গ্রামের সাদ্দাম হোসেন (৩০) ও জয়নগর গ্রামের আনু মিয়া (৪০)। সাদ্দাম হোসেনকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা দিয়েছিল আদালত। সোমবার ভোরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসানের নেতৃত্বে আলীনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, আনু মিয়াকে এক বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। রবিবার রাতে কাশিমপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল্লাহ বলেন, “গ্রেপ্তারকৃত দুই আসামিকে সোমবার সকালে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশের অভিযান চলমান থাকবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরের ঐতিহ্যবাহী সোহেল সিনেমা এখন কালের সাক্ষী

error:

মাধবপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫