ঢাকা ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

মাধবপুরে দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

Oplus_16908288

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
প্রতি বছরের মতো এবারও অক্টোবর মাস ঘিরে সারাদেশে বইছে দুর্গাপূজার আমেজ। ঢাকের তালে আর শিউলি ফুলের সুবাসে ভরে উঠেছে চারপাশ। এরই মধ্যে মাধবপুরে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হওয়ায় প্রস্তুতিও চলছে ব্যাপকভাবে।

সরেজমিনে মাধবপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, খড়, কাঠ, সুতা ও মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ করছেন শিল্পীরা। প্রতিদিনই দীর্ঘ সময় ধরে নিপুণ হাতে গড়ে তুলছেন দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। কিছু মণ্ডপে রংয়ের কাজও শুরু হয়ে গেছে। পূজা যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততই বাড়ছে।

প্রতিমা শিল্পী কৃষ্ণ পাল বলেন, “গত বছরের তুলনায় এ বছর প্রতিমার চাহিদা অনেক বেশি। তাই দিনরাত কাজ করতে হচ্ছে। আমাদের তৈরি প্রতিমা শুধু মাধবপুর নয়, দেশের বিভিন্ন জেলায়ও পাঠানো হয়। আশা করছি এবার লাভও ভালো হবে।”

মাধবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট সাংবাদিক শংকর পাল সুমন জানান, এ বছর উপজেলায় প্রায় ১২০টি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। দুই এক দিনের মধ্যে চুড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এরপর ২৭ অক্টোবর ষষ্ঠী, ২৮ অক্টোবর সপ্তমী, ২৯ অক্টোবর অষ্টমী, ৩০ অক্টোবর নবমী এবং ৩১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ শহীদ উল্যা বলেন, “আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রশাসনিকভাবে প্রতিটি পূজা মণ্ডপের তালিকা সংগ্রহ, পরিদর্শন এবং রোডম্যাপ প্রস্তুতের কাজ চলছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

মাধবপুরে দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

আপডেট সময় ০২:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫