ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

জন্ম ও মৃত্যু নিবন্ধনে উপজেলায় শ্রেষ্ঠ নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ

Oplus_16777216

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ) ২০২৪-২৫ অর্থবছরের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ।

নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান এস.এম. আতাউল মোস্তফা সোহেলকে সেরা চেয়ারম্যান হিসেবে পুরস্কৃত করা হয়। একই ইউনিয়নের মোঃ মন্তাজ মিয়া নির্বাচিত হন সেরা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা।

সেরা হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হয়েছেন অপু ঘোষ। অন্যদিকে বাঘাসুরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মোঃ মহিউদ্দিন আহমেদ পেয়েছেন সেরা উদ্যোক্তার পুরস্কার এবং নোয়াপাড়া ইউনিয়নের মোঃ চেরাগ আলী নির্বাচিত হয়েছেন সেরা গ্রাম পুলিশ হিসেবে।

সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি গোলাপ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

জন্ম ও মৃত্যু নিবন্ধনে উপজেলায় শ্রেষ্ঠ নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ

আপডেট সময় ০২:৪৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫