ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল

লাখাইয়ে ডিলারের দোকানে মিলল বিনামূল্যের সার, কৃষি কর্মকর্তার অভিযানে জব্দ

পারভেজ হাসান, বাংলার খবর লাখাই প্রতিনিধি হবিগঞ্জের লাখাই উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য আনা ভার্মি কম্পোস্ট সার পাওয়া গেছে স্থানীয় এক ডিলারের দোকানে। উপজেলা কৃষি কর্মকর্তার অভিযানে জব্দ হয়েছে এক টন সার।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ‘ফ্রিপ’ (ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি প্রজেক্ট) প্রকল্পের আওতায় ৬টি ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট বিতরণের জন্য ১৩ আগস্ট উপজেলা কৃষি অফিসের গুদামে বিপুল পরিমাণ সার আনা হয়। কিন্তু একদিনের মধ্যেই গুদাম খালি হয়ে যাওয়ায় কৃষি কর্মকর্তার সন্দেহ হয় এবং তদন্ত শুরু করেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার বুল্লা বাজারে অভিযান চালিয়ে বিএডিসির ডিলার ও সার-বীজ ব্যবসায়ী আব্দুর রহমানের দোকান থেকে ৪০ কেজি ওজনের ৪০ বস্তা বিনামূল্যের সার উদ্ধার করা হয়। স্থানীয় দুইজন ব্যবসায়ীর উপস্থিতিতে জব্দকৃত সার দোকানেই সিলগালা করে রাখা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম জানান, বিনামূল্যের সার পাচারের সঙ্গে কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতিলাল গোপের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ব্যবসায়ী আব্দুর রহমান দাবি করেন, এসব সার কৃষি অফিস থেকেই তার দোকানে পাঠানো হয়েছিল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ

error:

লাখাইয়ে ডিলারের দোকানে মিলল বিনামূল্যের সার, কৃষি কর্মকর্তার অভিযানে জব্দ

আপডেট সময় ০১:১৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫