ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চকরিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯ Logo মাধবপুরে ক্ষুদে ডাক্তারদের কাছে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে দুই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার Logo মাধবপুরে প্রাথমিক শিক্ষার বহুমাত্রিক কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo যুক্তরাষ্ট্রের মিশিগান সিনেটে জয়ী আবদুল এল-সায়েদ, হতে যাচ্ছেন প্রথম মুসলিম সিনেটর Logo চা শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নের অঙ্গীকারে চাঁন্দপুরে নিপেন পাল প্যানেলের মতবিনিময় Logo মাধবপুরে শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo জামালপুরে ভুল অস্ত্রোপচারের অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo মাধবপুরে তিন বছর পর সেফটি ট্যাংক থেকে মিলল মহব্বত আলীর দেহাবশেষ, হত্যার রহস্য উদ্ঘাটন

বাহুবলে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন

হাবিবুর রহমান নোমান-বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :

“পর্যটন এবং টেকসই রূপান্তর” প্রতিপাদ্যকে সামনে রেখে বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব গিয়াস উদ্দিন। তিনি বলেন, পর্যটনের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি, প্রাকৃতিক সম্পদ ও ঐতিহ্যকে বিশ্বে পরিচিত করা সম্ভব। টেকসই উন্নয়নে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আব্দুল্লাহেল মারুফ ফারুকী, একাডেমিক সুপারভাইজার জনাব সোহেল রানা, সহকারী কৃষি অফিসার জনাব মাজহারুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা জনাব রুমন চন্দ্র রায়, সিনিয়র সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী, সাংবাদিক মিয়া মোঃ সিজিল, সালেহ আহমেদ আবিদ, হাবিবুর রহমান নোমান ও ছাত্র প্রতিনিধি সুজন আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, বাহুবলে বহু সম্ভাবনাময় পর্যটন স্পট রয়েছে, যেগুলোকে সঠিক পরিকল্পনায় কাজে লাগানো গেলে এ অঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। পর্যটন খাত উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বে তুলে ধরা সম্ভব। তাই স্থানীয় পর্যায়ে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯

error:

বাহুবলে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন

আপডেট সময় ০৯:৫৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫