ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

বাহুবলে ১৭ মামলার আসামি জামাল খুন

Oplus_16908288

হাবিবুর রহমান নোমান-বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে ভয়াবহ ঘটনায় গলা কেটে খুন করা হয়েছে ডাকাতি ও একাধিক অপরাধের সঙ্গে জড়িত ১৭ মামলার আসামি জামাল মিয়া (৪০)-কে। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জামাল ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাতের শেষভাগে হঠাৎ ১০ থেকে ১২ জনের সশস্ত্র দল জামালের বাড়িতে প্রবেশ করে। তারা ভয় দেখিয়ে তার স্ত্রীকে বাইরে নিয়ে আসে। তবে স্ত্রী কোনভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। অন্যদিকে জামালকে ধরে বাড়ির পাশের ধানের জমিতে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় স্ত্রী হামলাকারীদের কয়েকজনকে চিনতে পেরেছেন বলে জানান।

খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে শিবলু নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, নিহত জামালের বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১৭টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, জামালের নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকায় অনেকের সঙ্গে তার বিরোধ ছিল। ফলে হত্যার পেছনে কোন গ্রুপ জড়িত তা নিশ্চিত হতে সময় লাগবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

বাহুবলে ১৭ মামলার আসামি জামাল খুন

আপডেট সময় ০৫:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫