ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

বাহুবলে সানরাইজ আয়েলস সেন্টারের আয়োজনে শিক্ষা মেলা

Oplus_16908288

হাবিবুর রহমান নোমান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে বিদেশে পড়াশোনা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নানা প্রশ্নের উত্তর দিতে অনুষ্ঠিত হয়েছে “Sunrise Education Expo 2025”। বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সানরাইজ আয়েলস সেন্টারের উদ্যোগে এবং গ্লোবাল স্টাডি সলিউশনসের সহযোগিতায় এ শিক্ষা মেলার আয়োজন করা হয়।

মেলায় ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও এশিয়ার বিভিন্ন দেশে পড়াশোনার সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, টিউশন ফি, স্কলারশিপ ও ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়। এতে অংশ নেন স্থানীয় বহু শিক্ষার্থী, অভিভাবক ও বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীরা।

সানরাইজ আয়েলস সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনসারুল ইসলাম বলেন, “বিদেশে পড়াশোনা নিয়ে শিক্ষার্থীরা অনেক দ্বিধা-দ্বন্দ্বে ভোগে। তাদের এসব জিজ্ঞাসার সমাধান দিতে আমরা এ এক্সপোর আয়োজন করেছি। আশা করি, এর মাধ্যমে বাহুবলের শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা পাবে এবং আত্মবিশ্বাসী হয়ে তাদের উচ্চশিক্ষার সিদ্ধান্ত নিতে পারবে।”

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বৈশ্বিক শিক্ষার সঙ্গে পরিচিত করে তুলবে। একই সঙ্গে এলাকায় মেধাবী শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় অংশ নিতে আরও উৎসাহিত হবে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

বাহুবলে সানরাইজ আয়েলস সেন্টারের আয়োজনে শিক্ষা মেলা

আপডেট সময় ০৫:২১:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫