ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের বেহাল সড়ক, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা Logo শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এক কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ Logo মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮ Logo জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট

আখাউড়ায় পুলিশের মিথ্যা মামলায় জামিন দুই সাংবাদিকের

Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দায়ের করা মামলায় দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত দৈনিক যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার ও আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি এবং আরটিভির আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেনের জামিন দেন।

এর আগে গত ৭ আগস্ট যুগান্তর ও আরটিভির অনলাইনে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ওসিসহ কয়েকজন পুলিশের অনিয়ম-দুর্নীতির খবর প্রকাশিত হয়। পরে ১২ আগস্ট চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার বাদী হয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা দায়ের করেন।

এ ঘটনায় সাংবাদিক সমাজের পক্ষ থেকে আখাউড়া ও কসবায় মানববন্ধন করে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন বলেন, “সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ভয় দেখানো যাবে না। আমরা ন্যায়বিচার চাই।”

মো. ফজলে রাব্বি বলেন, “আমরা শুধু সত্য প্রকাশ করেছি। এজন্য মিথ্যা মামলার শিকার হয়েছি। আদালত আমাদের জামিন দিয়েছেন, আমরা সত্যের পক্ষে লড়াই চালিয়ে যাব।”

সাদ্দাম হোসেন বলেন, “সাংবাদিকদের হয়রানি করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এই মামলা করা হয়েছে। আমরা ভীত নই, দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাব।”

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান (মামুন) বলেন, “সাংবাদিকদের মূল দায়িত্ব হলো সত্য প্রকাশ করা। আর সেই সত্য প্রকাশ করতে গিয়ে তাদের বিরুদ্ধে মামলা-হামলা হওয়া অত্যন্ত দুঃখজনক। গণমাধ্যম হলো সমাজের দর্পণ। সাংবাদিকদের কণ্ঠরোধ করা হলে প্রকৃত সত্য কখনো সামনে আসবে না। আমরা বিশ্বাস করি আদালত ন্যায়বিচারের মাধ্যমে এ ধরনের হয়রানিমূলক মামলার অবসান ঘটাবেন।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের বেহাল সড়ক, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

error:

আখাউড়ায় পুলিশের মিথ্যা মামলায় জামিন দুই সাংবাদিকের

আপডেট সময় ০৮:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫