ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন Logo লাখাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও অপরাধ দমনে জোরদার অভিযানের নির্দেশ Logo লাখাইয়ে কৃষক গ্রুপের মাঝে এলএলপি সেচযন্ত্র ও ট্রাক্টর বিতরণ Logo শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, অতঃপর…

ডাকাতির প্রস্তুতিকালে এগিয়ে আসছিল একটি গাড়ি। গাড়িটির গতিরোধ করে ডাকাত দল। দেখা যায় গাড়ির ভেতরে পুলিশ। এরপর দৌড়ে পালানোর চেষ্টা করে ডাকাতরা। পাঁচজনের দল থেকে দুজন ধরা পড়ে পুলিশের হাতে।

দিনাজপুরের ঘোড়াঘাটে ঘটেছে এমন ঘটনা। সোমবার (২৮ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার ডুগডুগি বাজারের ধলিহার খাঁ পুকুর মাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রিজের পূর্ব পাশে থেকে তাদের আটক করে পুলিশ। আটকদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, জয়পুরহাট কালাই উপজেলার বিয়ালা এলাকার আবুল হোসেনের ছেলে ইমদাদুল হক (৪৯) ও একই উপজেলার চাকলামা নিমেরপাড় এলাকার সেয়দ আলী বাচ্চুর ছেলে আজিজার রহমান (৩৮)।

এরমধ্যে ইমদাদুল হকের বিরুদ্ধে বিভিন্ন থাকায় ১২টি ডাকাতির মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

পলাতকরা হলেন, জেলার কালাই উপজেলার জগডুম্বর এলাকার শফিকুল ইসলামের ছেলে হেলাল উদ্দীন (২৮), ক্ষেতলাল উপজেলার বড়তারা কুঠিপাড়া এলাকার খয়ের মণ্ডলের ছেলে আব্দুর সাত্তার (৪৪) ও বগুড়া জেলার শেরপুর উপজেলার শফিকুল ইসলাম (৫২)।

পুলিশ জানায়, রাতে হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কে পুলিশের একটি গাড়ি টহল দিচ্ছিলো। এসময় ডাকাতের একটি দল ডুগডুগি ধলিহার খাঁ পুকুর মাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রিজের পূর্বপাশ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। পুলিশের গাড়িটি ওই এলাকায় এলে ডাকাতদল গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালায়। এসময় পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের মধ্যে তিনজন পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করা বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি নাজমুল হক জানান, সাধারণ মানুষের গাড়ি মনে করে পুলিশের একটি গাড়িকে গতিরোধ করে ডাকাতির চেষ্টা করে ডাকাতদল। তাদের মধ্যে কয়েকজন পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আটকদের সোমবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া

error:

পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, অতঃপর…

আপডেট সময় ০৪:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫