ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মরেও অমর লিটন দাশ, মেডিকেল শিক্ষায় দেহ দান Logo ডোপ টেস্ট পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত Logo মঙ্গলবার রাত থেকে কলকারখানায় আগের মতো গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প বিলুপ্তির পথে Logo জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় মঙ্গলবার Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেন নবীগঞ্জের নাবিলা

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ):
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবারের নির্বাচনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি (সহ-সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কৃতি কন্যা তাসনিম আক্তার আলিফ নাবিলা। তিনি বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের প্রয়াত আক্তার হোসেনের মেয়ে।

প্রার্থীতা ঘোষণা করে নাবিলা বলেন, “ডাকসু ও হল সংসদ নির্বাচন যদি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতির ক্ষেত্র হয়ে থাকে, তাহলে আমার রাজনীতি হলো শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় করা। ছোটবেলার স্বপ্ন এবং দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের জন্যই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রশাসন ও শিক্ষার্থীদের মাঝে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করতে পারবো। স্যানিটেশন সমস্যা, আবাসন সংকট, অস্বাস্থ্যকর খাবার ও যাতায়াত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেবো। আমি শুধু প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এসেছি।”

আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীর প্রতিনিধি হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে নাবিলা বলেন, “শিক্ষার্থীদের সমস্যা তুলে ধরা নয়, বরং তার সমাধানের পথ খুঁজে বের করাই হবে আমার নেতৃত্বের লক্ষ্য। আপনাদের সমর্থন ও মূল্যবান ভোট হবে আমার শক্তি।”

শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমার চোখে ধরা পড়া সমস্যাগুলোই একমাত্র সমস্যা নয়। আপনাদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ। আমি সবার মতামত শুনতে চাই এবং অভিন্ন স্বার্থে কাজ করতে চাই।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মরেও অমর লিটন দাশ, মেডিকেল শিক্ষায় দেহ দান

error:

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেন নবীগঞ্জের নাবিলা

আপডেট সময় ১২:০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫