ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তাকিম চৌধুরীকে ঘিরে ভোটারদের আগ্রহ Logo পিকআপে ৫৫ কেজি গাঁজা, মাধবপুরে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৪ Logo হবিগঞ্জের রঘুনন্দন বনাঞ্চল এলাকায় রাতের আধারে অবাধে বালু উওোলন ও গাছ কেটে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ বনদস্যুরা Logo আধুনিকায়ন ও শিক্ষার মানোন্নয়নে বদলে গেছে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ Logo জনগণের পাশে থেকে সেবার প্রত্যয়, ইউপি সদস্য প্রার্থী হিসেবে দোয়া-সহযোগিতা চাইলেন বিএম ফরিদ আহমেদ Logo মন্ত্রীর সঙ্গে এমপি সৈয়দ মো. ফয়সলের একান্ত সাক্ষাৎ, মাধবপুর-চুনারুঘাটের সড়ক-সেতু উন্নয়নের দাবি Logo পূর্ব ঘোষণা ছাড়াই হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী Logo শুরুটা যেভাবে, আজ সাংবাদিকতায় মেহেরাব Logo হবিগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, নোংরা পরিবেশ দেখে ক্ষোভ Logo মতপ্রকাশে ভয়, অনলাইনে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকরা

লাখাইয়ে হাওরে নিখোঁজের ২৬ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি,হবিগঞ্জের লাখাই উপজেলার সন্তোষপুর হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পর ফরিদ মিয়া (৫৫) নামে এক জেলের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বাওয়া এলাকায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পান।

জানা যায়, সোমবার ভোরে তিনজন জেলে—ফরিদ মিয়া, এলকাছ মিয়া ও ইসমাইল মিয়া—সন্তোষপুর হাওরে কারেন্ট জাল ফেলতে যান। তখন আকস্মিকভাবে দমকা হাওয়া ও ভারি বৃষ্টিতে হাওরে ঘন অন্ধকার নেমে আসে। একপর্যায়ে ফরিদ মিয়া পানিতে পড়ে নিখোঁজ হন।

স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। মঙ্গলবার সকাল ৬টার দিকে বাওয়া হাওরে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরিবারের অনুরোধে থানার অনুমতি সাপেক্ষে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

ফরিদ মিয়ার ছেলে রাকিব মিয়া জানান,“আমার বাবার মৃত্যুর জন্য আমরা কাউকে দায়ী করছি না।”

লাখাই থানার ওসি বন্দে আলী বলেন,
“পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

হাওরের প্রতিকূল আবহাওয়া ও দুর্যোগের মুখে প্রতিদিনই মাছ ধরতে গিয়ে জেলেরা জীবনের ঝুঁকি নিচ্ছেন। এই ঘটনাটি সে বাস্তবতারই করুণ প্রতিফলন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তাকিম চৌধুরীকে ঘিরে ভোটারদের আগ্রহ

error:

লাখাইয়ে হাওরে নিখোঁজের ২৬ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৫৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫