ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ,হবিগঞ্জে অভিযান চালিয়ে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে ৫৫ বিজিবি। এসব অভিযানে কসমেটিকস, ভারতীয় শাড়ি, চা-পাতা, গাঁজাসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল ধরা পড়ে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত জেলার মাধবপুর, চুনারুঘাট, শ্রীমঙ্গল ও আশপাশের সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে এই অভিযান পরিচালনা করে ৫৫ ব্যাটালিয়ন। এসব অভিযানে বিজিবির সদস্যরা ১ কোটি ১৪ লাখ ৫ হাজার ২৭৫ টাকার মালামাল উদ্ধার করেন। যার মধ্যে রয়েছে- ভারতীয় শাড়ি, থ্রিপিস, বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য, চা-পাতা ও গাঁজার চালান।

এই ব্যাপারে ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে মাদক ও অবৈধ পণ্যের প্রবাহ ঠেকাতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে।

সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রতিদিনই বিপুল পরিমাণ ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে ঢুকছে। এতে দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও যুবসমাজের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে বলে জানিয়েছেন সচেতন মহল।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় ০৯:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫