ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে ফ্যাসিবাদবিরোধী পদযাত্রায় নাহিদ ইসলামের হুঁশিয়ারি: “আমাদের লড়াই এখনও শেষ হয়নি”

বাংলার খবর প্রতিনিধি, হবিগঞ্জ:
“আমরা নতুন বাংলাদেশ পাইনি, তাই সংগ্রাম থামবে না”—এই বক্তব্য দিয়ে হবিগঞ্জে অনুষ্ঠিত ফ্যাসিবাদবিরোধী পথসভায় জোরালো বার্তা দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার বিকেল ৬টায় হবিগঞ্জ টাউন হল প্রাঙ্গণে জুলাই পদযাত্রা শেষে পথসভায় বক্তব্য দেন তিনি। এর আগে বিকেল ৫টার দিকে শহরের সার্কিট হাউজে ২০১১ সালের জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতৃবৃন্দ।

নাহিদ ইসলাম বলেন, “যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেখানে দখলদারি রাজনীতি, দুর্বৃত্তায়ন আর স্বাস্থ্যখাতে ধ্বংস নেই। হবিগঞ্জের স্বাস্থ্যসেবার বেহাল অবস্থা আমাদের লজ্জায় ফেলে। জনগণের পক্ষে দাঁড়াতে এখনই সময়।”

তিনি আরও বলেন, “আবু সাঈদের স্মরণে আমরা বলছি—ভয় করি না মরনে, সংগ্রাম চলবেই। জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে আগামী ৫ আগস্টের মধ্যে লক্ষ্যে পৌঁছানো হবে ইনশাআল্লাহ।”

এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন বলেন, “আমরা কোনো রাজনৈতিক সংঘাতে জড়াতে চাই না, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি। এই বাংলাদেশকে জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে।”

পদযাত্রায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলীয় সংগঠক সারজিস আলম, সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারী, ডাক্তার তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

হবিগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সমন্বয়কারী মাহবুবুল বারী চৌধুরী, পলাশ মাহমুদ, আবু হেনা মোস্তুফা কামালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এনসিপি জানিয়েছে, গণসংস্কার, ন্যায়বিচার ও নতুন সংবিধানের দাবিতে তারা মাঠে থাকবে এবং আগামী দিনগুলোতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

হবিগঞ্জে ফ্যাসিবাদবিরোধী পদযাত্রায় নাহিদ ইসলামের হুঁশিয়ারি: “আমাদের লড়াই এখনও শেষ হয়নি”

আপডেট সময় ১০:৪৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫