ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার

লাখাইয়ে কলেজ মাঠ লিজ দিয়ে ধান চাষের প্রস্তুতি, সাংবাদিককে বিদ্যুৎ বিল দেওয়ার চাপ অধ্যক্ষের

**পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:**
হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল অ্যাডভোকেট আবু জাহির মডেল কলেজের খেলার মাঠ লিজ দিয়ে সেখানে ধান চাষের প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, কলেজ গভর্নিং কমিটির অনুমোদন ছাড়াই অধ্যক্ষ রফিক আলী মাঠটি লিজ দিয়েছেন এবং লিজ বাবদ প্রাপ্ত অর্থ শিক্ষক-কর্মচারীদের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কলেজের সামনের মাঠে হালচাষ করা হয়েছে। স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীরা জানান, মাঠটি চাষ করায় খেলাধুলা ও অন্যান্য কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। একইসাথে কলেজের সৌন্দর্যও নষ্ট হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, লিজ বাবদ প্রাপ্ত ৪১ হাজার টাকার মধ্যে প্রায় ৩০ হাজার টাকা কয়েকজন শিক্ষক-কর্মচারীর মধ্যে ভাগ-বাটোয়ারা করা হয়েছে।

এ বিষয়ে অধ্যক্ষ রফিক আলী বলেন, “গভর্নিং কমিটির সিদ্ধান্তে মাঠ লিজ দেওয়া হয়েছে।” তবে কার কাছে লিজ দেওয়া হয়েছে, তা তিনি জানাতে পারেননি। তিনি আরও জানান, করাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস গভর্নিং কমিটির দায়িত্বে রয়েছেন।

এদিকে প্রতিবেদক অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলে তিনি উল্টো বলেন, “আমার কলেজে তিন মাসের বিদ্যুৎ বিল বাকি। যেহেতু আপনি সাংবাদিক, আপনি শনিবার বা রোববার এসে সেই বিল দিয়ে যান।” সাংবাদিক কেন বিল দেবেন জানতে চাইলে তিনি বলেন, “আপনারা যেহেতু এসব খোঁজেন, তাহলে বিদ্যুৎ বিল আপনাদেরই দেওয়া উচিত।”

করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, “আমি জানি মাঠ লিজ দেওয়া হয়েছে, তবে কাকে দেওয়া হয়েছে, কত টাকায়, এসব বিষয়ে অবগত নই। পরে জেনে জানাব।”

লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ বলেন, “যদি সরকারি জমি বেআইনিভাবে লিজ দেওয়া হয়ে থাকে এবং এ নিয়ে গ্রামবাসী অভিযোগ করেন, তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর

error:

লাখাইয়ে কলেজ মাঠ লিজ দিয়ে ধান চাষের প্রস্তুতি, সাংবাদিককে বিদ্যুৎ বিল দেওয়ার চাপ অধ্যক্ষের

আপডেট সময় ০৪:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫