ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo লাখাইয়ের বুল্লা বাজারে তীব্র যানজট, ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা Logo হবিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ, আটক Logo বুদ্ধিজীবী কবরস্থানে ককটেলসদৃশ বস্তু, ঘটনাস্থলে বিশেষ দল Logo লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের বেহাল সড়ক, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা Logo শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এক কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক

লাখাইয়ে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা: বাড়ছে যানজট ও জনদুর্ভোগ

**পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:**
হবিগঞ্জের লাখাই উপজেলার কালাউক বাজারসংলগ্ন হবিগঞ্জ-লাখাই সড়কের পাশে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে একের পর এক অবৈধ স্থাপনা। নতুন করে টিনশেড ঘর নির্মাণের ফলে এলাকায় যানজট চরম আকার ধারণ করেছে। এতে স্থানীয়দের দুর্ভোগ প্রতিনিয়ত বেড়েই চলেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাদিকারা গ্রামের বাচ্চু মিয়া ও তার স্ত্রী সমরাজ বেগম সড়কসংলগ্ন সরকারি জমিতে একটি নতুন টিনশেড ঘর নির্মাণ করছেন। শুধু এই একটি নয়—সড়কের আশপাশে আরও অনেক স্থানে এমন ঘর নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি।

এসব স্থাপনার ফলে বেকি টেকা ব্রিজ থেকে বামৈ তিনপুল পর্যন্ত প্রায় প্রতিদিনই তীব্র যানজট লেগে থাকে। বিশেষ করে রিকশা, অটোরিকশা ও টমটম চলাচলের সময় সংকট আরও প্রকট হয়। শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এই সমস্যার কারণে নিত্যদিন চরম দুর্ভোগে পড়ছে।

অবৈধ স্থাপনা খালের ওপর নির্মাণ করায় বর্ষাকালে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গিয়ে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। ফলে এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত সমরাজ বেগম জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান তাদের এখানে বসে ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন। উপজেলা প্রশাসন থেকেও চা বিক্রির কিছু সরঞ্জাম দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

তবে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ বলেন, “আমি ট্রেনিং থেকে ফিরে এসে সরেজমিনে দেখে ব্যবস্থা নেব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার দাস বলেন, “সরকারি জমিতে অবৈধ স্থাপনা হলে তা অবশ্যই উচ্ছেদ করা হবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

error:

লাখাইয়ে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা: বাড়ছে যানজট ও জনদুর্ভোগ

আপডেট সময় ১২:০৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫