ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ সৈয়দ মো. শাহজাহানের

Oplus_16777216

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ):

বিএনপির জনপ্রিয়তা সহ্য করতে না পেরে একটি রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।

শুক্রবার মাধবপুর উপজেলা অটোরিকশা ও বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি দেশের একটি বৃহৎ রাজনৈতিক শক্তি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করতে একটি মহল অপপ্রচারে মেতে উঠেছে। তবে এসব ষড়যন্ত্র কখনোই সফল হবে না।”

তিনি আরও বলেন, “দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে লিপ্ত হলে তার বিএনপিতে কোনো জায়গা নেই। বিএনপি কখনো চাঁদাবাজি বা দখলবাজিকে প্রশ্রয় দেয় না।”

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি মো. জসিম মিয়া এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:- সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক-সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু-সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ-পৌর বিএনপির সভাপতি গোলাপ খান ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি-যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন-সাংগঠনিক সম্পাদক হাজী ফিরুজ মিয়া-শ্রমিক নেতা ফারুক রানা ও খালেকসহ অনেকে।

শ্রমিক নেতারা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে তারা নানাভাবে হয়রানির শিকার হন এবং স্বাধীনভাবে কাজ করতে পারেননি। তারা বলেন, আসন্ন নির্বাচন সামনে রেখে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে সৈয়দ মো. ফয়সলকে মনোনয়ন দেওয়া হলে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ সৈয়দ মো. শাহজাহানের

আপডেট সময় ১১:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫