ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চকরিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯ Logo মাধবপুরে ক্ষুদে ডাক্তারদের কাছে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে দুই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার Logo মাধবপুরে প্রাথমিক শিক্ষার বহুমাত্রিক কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo যুক্তরাষ্ট্রের মিশিগান সিনেটে জয়ী আবদুল এল-সায়েদ, হতে যাচ্ছেন প্রথম মুসলিম সিনেটর Logo চা শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নের অঙ্গীকারে চাঁন্দপুরে নিপেন পাল প্যানেলের মতবিনিময় Logo মাধবপুরে শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo জামালপুরে ভুল অস্ত্রোপচারের অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo মাধবপুরে তিন বছর পর সেফটি ট্যাংক থেকে মিলল মহব্বত আলীর দেহাবশেষ, হত্যার রহস্য উদ্ঘাটন

লাখাইয়ে বিদ্যুতের লুকোচুরি: জনদুর্ভোগ চরমে, শিক্ষার্থীদের ক্ষতি

**বাংলার খবর প্রতিনিধি, লাখাই, হবিগঞ্জ:**
লাখাই উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট এখন যেন নিত্যদিনের ঘটনা। দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকে না, আবার এলেও তা স্থায়ী হয় না। “এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে দুই ঘণ্টা থাকে না”—এমন লুকোচুরি পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এর ফলে লাখাইয়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিশেষ করে সন্ধ্যার সময় বিদ্যুৎ না থাকায় ছাত্রছাত্রীরা ঠিকভাবে পড়াশোনা করতে পারছে না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের শিক্ষাজীবন। অনেক পরিবার জানায়, বিদ্যুৎ না থাকায় ঘরে প্রচণ্ড গরমে ছোট শিশুদের জ্বর ও ঠান্ডাজনিত সমস্যাও দেখা দিচ্ছে। শিশু ও বৃদ্ধদের জন্য এ পরিস্থিতি হয়ে উঠেছে সহনীয়তার বাইরে।

স্থানীয় বাসিন্দারা জানান, পুরো লাখাই জুড়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসায়িক কর্মকাণ্ডও স্থবির হয়ে পড়ছে। দিনের বেলায় কাজের গতি কমে যাচ্ছে এবং রাতে অন্ধকারে থাকে পুরো গ্রাম।

এ বিষয়ে উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম সুমন সাহা বলেন, “শুধু লাখাই নয়, বিদ্যুৎ ঘাটতির কারণে সারাদেশেই এই ধরনের সমস্যা চলছে। দিনে এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরের ঘণ্টায় থাকবে না—এইভাবে চলবে।” তবে তার এই বক্তব্যে স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।

লাখাইয়ের মানুষ দাবি করেছে, অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে, নইলে জনদুর্ভোগ আরও বাড়বে।

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯

error:

লাখাইয়ে বিদ্যুতের লুকোচুরি: জনদুর্ভোগ চরমে, শিক্ষার্থীদের ক্ষতি

আপডেট সময় ১১:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫