ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু Logo লাখাইয়ে মিনিবাসের ধাক্কায় দুমড়েমুচড়ে মিশুক, আহত ২ Logo মাধবপুরে সংরক্ষিত বন থেকে গাছ চুরি, ট্রাক্টরসহ আটক ২ Logo লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মালবাহী পিকআপ, আহত ৩ Logo লাখাইয়ে বিলে বিষ প্রয়োগের অভিযোগ, ১৫-২০ লাখ টাকার মাছ নিধন Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এস.এফ.এ.এম. শাহজাহান Logo মালদ্বীপে সংবর্ধিত ফেনী জেলা বিএনপির দুই নেতা Logo নাসিরনগরে পুঁটি মাছের চ্যাপা শুঁটকি শিল্পে সম্ভাবনা, প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা Logo চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ Logo লাখাইয়ে ইউপি চেয়ারম্যান নোমান সারওয়ার জনির জন্মদিন উদযাপন

আর্থিক সহায়তার পোস্ট দিয়ে সরিয়ে নিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

বাংলার খবর ডেস্ক উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি আর্থিক অনুরোধ জানিয়ে পোস্ট করেছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। তবে কিছুক্ষণের মধ্যেই সেটি সরিয়ে নেওয়া হয়, যা ঘিরে সৃষ্টি হয়েছে নানা আলোচনা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টার কিছু সময় পর প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছিল— “যারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে চান, তারা ত্রাণ ও কল্যাণ তহবিলের নির্দিষ্ট নম্বরে অর্থ জমা দিতে পারেন।”

পোস্টটিতে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের হিসাব নম্বরও সংযুক্ত ছিল। কিন্তু ৩০ মিনিটের মধ্যেই পোস্টটি মুছে ফেলা হয় এবং এর কারণ জানানো হয়নি।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান (এফটি-৭ বিজিআই মডেল) মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আইএসপিআরের তথ্যমতে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিটেই দুর্ঘটনায় পড়ে।

এ ঘটনায় মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে বলে জানায় আইএসপিআর।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

error:

আর্থিক সহায়তার পোস্ট দিয়ে সরিয়ে নিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

আপডেট সময় ০৬:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫